কাতারের পথে ট্রাম্পের বিশেষ দূত উইটকফ

ছবি: সংগৃহীত

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ কাতারের উদ্দেশে রওনা হয়েছেন। যুক্তরাষ্ট্রের গণমাধ্যম জানিয়েছে, তিনি বর্তমানে কাতারের রাজধানী দোহার পথে রয়েছেন। তবে চলতি সপ্তাহে দোহায় যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো বৈঠক হওয়ার কথা নয় বলে জানিয়েছে ইরান।

সিএনএনের খবরে দুই মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বলা হয়েছে, স্টিভ উইটকফ দোহার উদ্দেশে যাত্রা করেছেন। তবে তিনি ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনারের সঙ্গে একই বিমানে ভ্রমণ করছেন কি না, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

এর আগে সোমবার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছিলেন, মঙ্গলবার (৩০ জুন) দোহায় ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের একটি বৈঠক হওয়ার কথা রয়েছে।

এদিকে সিএনএনকে এক জ্যেষ্ঠ মার্কিন কর্মকর্তা বলেন, সাম্প্রতিক পাল্টাপাল্টি হামলার পরও সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে কারিগরি পর্যায়ের আলোচনা পূর্বপরিকল্পনা অনুযায়ী এগিয়ে যাচ্ছে।

অন্যদিকে ইরান সোমবার স্পষ্ট জানিয়ে দিয়েছে, আগামী কয়েক দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো পর্যায়ের আলোচনার জন্য কোনো বৈঠক নির্ধারিত হয়নি। 

Related Articles