স্থানীয় নির্বাচন সুষ্ঠু করতে প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল
- by Maria Sultana
- June 30, 2026
- 2 views
ছবি: সংগৃহীত
আসন্ন স্থানীয় সরকার নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে আয়োজনের লক্ষ্যে নির্বাচন কমিশন (ইসি) ইতোমধ্যে প্রস্তুতি শুরু করেছে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। মঙ্গলবার (৩০ জুন) জাতীয় সংসদে নওগাঁ-৬ আসনের সংসদ সদস্য শেখ মো. রেজাউল ইসলামের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন। ডেপুটি স্পিকার কায়সার কামালের সভাপতিত্বে প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।
মির্জা ফখরুল বলেন, নির্ধারিত সময়ের মধ্যে একটি গ্রহণযোগ্য ও অংশগ্রহণমূলক স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতি রয়েছে।
এনসিপির সংসদ সদস্য আবুল হাসনাত আব্দুল্লাহর প্রশ্নের জবাবে তিনি জানান, প্রবাসী বাংলাদেশিদের ভোটাধিকার নিশ্চিত করতে আইটি সাপোর্টেড পোস্টাল ব্যালট পদ্ধতিতে নিবন্ধন কার্যক্রম চালু হয়েছে, যা আগামী জাতীয় নির্বাচনে অব্যাহত থাকবে।
গাইবান্ধা-২ আসনের সংসদ সদস্য আবদুল করিমের প্রশ্নের জবাবে তিনি বলেন, এই মুহূর্তে ইউনিয়ন চেয়ারম্যান ও মেম্বারদের বেতন বৃদ্ধির কোনো পরিকল্পনা সরকারের নেই।

