তৈমুরের নাম নিয়ে বিতর্কে মুখ খুললেন কারিনা ও সাইফ
- by Maria Sultana
- June 30, 2026
- 2 views
ছবি: সংগৃহীত
বিনোদন জগতে তারকাসন্তানদের ঘিরে আলোচনার শেষ নেই। সেই তালিকায় বারবারই আলোচনায় এসেছে পতৌদি পরিবারের নবাব সাইফ আলি খান ও অভিনেত্রী কারিনা কাপুর দম্পতির বড় ছেলে তৈমুর আলি খান। জন্মের পর থেকেই তাকে ঘিরে শুরু হয় ব্যাপক আগ্রহ ও বিতর্ক, বিশেষ করে তার নাম নিয়েই সবচেয়ে বেশি সমালোচনার মুখে পড়তে হয় এই তারকা দম্পতিকে।
অনেকেই অভিযোগ তোলেন, ঐতিহাসিক চরিত্র তৈমুর লংয়ের নামের সঙ্গে মিল থাকায় এমন নাম রাখা ঠিক হয়নি। তবে এসব সমালোচনা সত্ত্বেও নিজের সিদ্ধান্তে অনড় ছিলেন সাইফ ও কারিনা।
সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেন কারিনা কাপুর খান। তিনি জানান, তার ধারণা সাইফ ইতিহাসের বই পড়তে পছন্দ করেন এবং সেই আগ্রহ থেকেই হয়তো “তৈমুর” নামটি বেছে নিয়েছেন। তার মতে, নামটি নিয়ে ভুলভাবে ব্যাখ্যা করা হয়েছে।
তবে কারিনার এই ব্যাখ্যার সঙ্গে একমত নন সাইফ আলি খান। তিনি বলেন, তাদের বাসার পাশে একসময় তৈমুর নামের একটি ছেলে থাকত। সেই নামের অর্থ ‘লোহা’। সেখান থেকেই তারা নামটি পছন্দ করেন। তবে নামটি নিয়ে ভুল ব্যাখ্যা ছড়িয়েছে বলেও মন্তব্য করেন তিনি।
ছেলের জন্মের পর থেকেই আলোচনার কেন্দ্রে থাকা তৈমুরকে ঘিরে এই নাম বিতর্ক দীর্ঘদিন ধরেই বলিউডে আলোচনার বিষয় হয়ে রয়েছে।

