ইউজারনেম ফিচার চালু করছে হোয়াটসঅ্যাপ

ছবি: সংগৃহীত

গ্রাহকদের দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে মোবাইল নম্বর গোপন রেখে প্রোফাইল শেয়ার করার নতুন ফিচার নিয়ে এলো জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপ। এখন থেকে ব্যবহারকারীরা নিজেদের ব্যক্তিগত ফোন নম্বর প্রকাশ না করেই একে অপরের সঙ্গে যোগাযোগ করতে পারবেন।

হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ জানিয়েছে, প্ল্যাটফর্মে অ্যাকাউন্ট খোলার বা নিবন্ধনের জন্য ফোন নম্বর বাধ্যতামূলক থাকলেও, অন্যদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য ইউজারনেম ব্যবহার করা যাবে।

বিগত কয়েক বছর ধরে ফিচারটি নিয়ে কাজ করার পর এখন এর বিস্তারিত কার্যপ্রণালী প্রকাশ করা হয়েছে। আজ থেকেই বিশ্বজুড়ে ব্যবহারকারীরা তাদের পছন্দের ইউজারনেম আগেভাগে বুকিং বা রিজার্ভ করার সুযোগ পাবেন। চলতি বছরের শেষভাগে এটি সবার জন্য পূর্ণভাবে চালু হবে।

নতুন নিয়ম অনুযায়ী ইউজারনেম সর্বনিম্ন ৩ থেকে সর্বোচ্চ ৩৫ অক্ষরের মধ্যে হতে হবে।

কর্তৃপক্ষ জানিয়েছে, সেলিব্রিটি, পাবলিক ফিগার ও নামী সংস্থাগুলো অগ্রাধিকার পাবে। সাধারণ ব্যবহারকারীরাও নিয়ম মেনে ইউজারনেম নিতে পারবেন। ব্যবসা প্রতিষ্ঠান ও কনটেন্ট ক্রিয়েটররা চাইলে অন্যান্য প্ল্যাটফর্মের ইউজারনেমের সঙ্গে মিল রেখেও সেট করতে পারবেন।

Related Articles