১২ ফেব্রুয়ারি নির্বাচন পরিদর্শনে ৫৫,৪৫৪ দেশি ও প্রায় ৫০০ বিদেশি পর্যবেক্ষক

ডেস্ক রিপোর্ট: আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট পর্যবেক্ষণ করবেন ৮১টি দেশি নিবন্ধিত সংস্থার মোট ৫৫,৪৫৪ জন পর্যবেক্ষক এবং প্রায় ৫০০ জন বিদেশি পর্যবেক্ষক, যা নির্বাচন ব্যবস্থার স্বচ্ছতা ও নিরপেক্ষতা নিশ্চিত করতে সহায়তা করবে। রাজধানীর একটি হোটেলে কূটনৈতিক মিশনগুলোর প্রধান, বাংলাদেশে ইউনাইটেড নেশনস (জাতিসংঘ) এর সংস্থাসমূহের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তারা এক ব্রিফিংয়ে এই তথ্য জানান নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) আবুল ফজল মো. সানাউল্লাহ। সভায় জানানো হয়, নির্বাচনে মোট ৮১টি দেশি সংস্থা নিবন্ধিত থাকে এবং মোট ১,৯৯৪ জন প্রার্থী অংশগ্রহণ করবেন, যার মধ্যে ২৫৬ জন স্বতন্ত্র প্রার্থী। ভোটগ্রহণ সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত চলবে এবং ব্যালট পেপার ও স্বচ্ছ ব্যালট বাক্সে ভোট গ্রহনের ব্যবস্থা থাকবে।

Related Articles