ঢাকা ব্যাংকে অফিসার নিয়োগ
- by Maria Sultana
- July 21, 2026
- 6 views
ছবি: সংগৃহীত
বেসরকারি খাতের বাণিজ্যিক ব্যাংক ঢাকা ব্যাংক পিএলসি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসার পদে কর্মী নিয়োগ দেবে।
গত ২০ জুলাই থেকে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
পদের নাম: লিগ্যাল অ্যাফেয়ার্স অফিসার
পদসংখ্যা: নির্ধারিত নয়
শিক্ষাগত যোগ্যতা: এলএলবি ডিগ্রি থাকতে হবে।
অভিজ্ঞতা: সংশ্লিষ্ট পদে কমপক্ষে ৩ বছরের অভিজ্ঞতা প্রয়োজন।
অভিজ্ঞতার ক্ষেত্র: ব্যাংক বা নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের আইনি বিভাগ বা লিটিগেশন ইউনিটে কাজের দক্ষতা থাকতে হবে।
চাকরির ধরন: ফুলটাইম
প্রার্থীর ধরন: নারী ও পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন।
কর্মস্থল: যেকোনো জায়গায়
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: ব্যাংকের নীতিমালা অনুযায়ী প্রদান করা হবে।
নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতনের পাশাপাশি প্রতিষ্ঠানের নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা পাবেন। আবেদন ও বিস্তারিত তথ্যের জন্য ঢাকা ব্যাংকের নিয়োগ বিজ্ঞপ্তি অনুসরণ করতে হবে।
আবেদনের শেষ সময়: ৩১ জুলাই ২০২৬

