বঙ্গোপসাগরে দুর্যোগপূর্ণ আবহাওয়া, ৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- by Maria Sultana
- July 18, 2026
- 4 views
ছবি: সংগৃহীত
উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের আধিক্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাকায় দুর্যোগপূর্ণ আবহাওয়ার সৃষ্টি হয়েছে। এ পরিস্থিতিতে দেশের চার সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।
শনিবার (১৮ জুলাই) প্রকাশিত সতর্কবার্তায় জানানো হয়, বায়ুচাপের তারতম্যের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর, সমুদ্রবন্দর এবং তৎসংলগ্ন উপকূলীয় এলাকার ওপর দিয়ে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এ ছাড়া উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে অত্যন্ত সতর্কতার সঙ্গে চলাচল করতে পরামর্শ দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

