বাগদানের গুঞ্জনে ফের আলোচনায় পূজা চেরি

ছবি: সংগৃহীত

ব্যক্তিগত জীবন নিয়ে আবারও আলোচনায় ঢালিউড অভিনেত্রী পূজা চেরি। শোবিজ অঙ্গনে গুঞ্জন, প্রায় দুই বছর আগেই নীরবে বাগদান সম্পন্ন করেছেন তিনি। সম্প্রতি ফেসবুকে একটি স্টোরি শেয়ার করার পর সেই জল্পনা আরও জোরালো হয়েছে।

বিনোদন অঙ্গনের বিভিন্ন সূত্রে দাবি করা হচ্ছে, ২০২৪ সালে বাংলাদেশি বংশোদ্ভূত এক মার্কিন নাগরিকের সঙ্গে বাগদান সম্পন্ন করেন পূজা। তবে এ বিষয়ে অভিনেত্রী কিংবা তার পরিবারের পক্ষ থেকে এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেওয়া হয়নি।

এর আগে এক সাক্ষাৎকারে পূজা চেরি জানিয়েছিলেন, তিনি এনগেজড। পাশাপাশি তিনি বলেছিলেন, পারিবারিকভাবেই বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে চান। তবে সে সময়ও বাগদত্তার পরিচয় প্রকাশ করেননি।

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন পূজা চেরি। সম্পর্ক বা বিয়ে নিয়ে প্রকাশ্যে খুব কমই কথা বলেছেন তিনি। তাই নতুন করে ছড়িয়ে পড়া বাগদানের গুঞ্জন নিয়েও এখন পর্যন্ত নীরব রয়েছেন এই অভিনেত্রী।

তবে উল্লেখ্য, পূজা চেরির বাগদান নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নানা আলোচনা থাকলেও, মার্কিন প্রবাসীর সঙ্গে তার বাগদানের বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক নিশ্চিতকরণ বা নির্ভরযোগ্য প্রমাণ প্রকাশিত হয়নি।

Related Articles