বিশ্বকাপ জিতে ৪৮১ কোটি টাকা পেল স্পেন
- by Maria Sultana
- July 19, 2026
- 7 views
ছবি: সংগৃহীত
বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে শিরোপার পাশাপাশি প্রায় ৪৮১ কোটি টাকা পুরস্কার জিতেছে স্পেন। ফিফার ঘোষিত পুরস্কার কাঠামো অনুযায়ী, রানার্সআপ আর্জেন্টিনা পেয়েছে প্রায় ৩১৭ কোটি টাকা। ফলে দুই দলের পুরস্কারের ব্যবধান প্রায় ১৬৪ কোটি টাকা।
এবারের ৪৮ দলের বিশ্বকাপের মোট পুরস্কার তহবিল ছিল প্রায় ৬ হাজার ২৫৮ কোটি টাকা, যা আগের আসরের তুলনায় দ্বিগুণ। তৃতীয় স্থান পাওয়া ইংল্যান্ড পেয়েছে প্রায় ২৭৯ কোটি টাকা এবং চতুর্থ হওয়া ফ্রান্স পেয়েছে প্রায় ২৬০ কোটি টাকা।
ফিফার নিয়ম অনুযায়ী, এই অর্থ সংশ্লিষ্ট দেশের ফুটবল ফেডারেশনের কাছে পাঠানো হবে। পরে ফেডারেশন খেলোয়াড়, কোচিং স্টাফ ও সংশ্লিষ্টদের মধ্যে বোনাস হিসেবে অর্থ বণ্টন করবে এবং অবশিষ্ট অর্থ ফুটবল উন্নয়নে ব্যয় করবে।

