আজকের বৈদেশিক মুদ্রার বিনিময় হার
- by Maria Sultana
- July 18, 2026
- 15 views
ছবি: সংগৃহীত
বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত এক কোটির বেশি প্রবাসী বাংলাদেশি এবং আন্তর্জাতিক বাণিজ্যের সম্প্রসারণের ফলে প্রতিদিনই বৈদেশিক মুদ্রার বিনিময় হার জানা গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। প্রবাসী আয় দেশে পাঠানো, আমদানি-রপ্তানি ও অন্যান্য আর্থিক লেনদেনের সুবিধার্থে শনিবার (১৮ জুলাই) বিভিন্ন দেশের মুদ্রার বিপরীতে বাংলাদেশি টাকার সর্বশেষ বিনিময় হার প্রকাশ করা হয়েছে।
প্রকাশিত দর অনুযায়ী, মার্কিন ১ ডলার সমান ১২৩ টাকা ১৬ পয়সা, ১ ইউরো ১৪৩ টাকা ৫৫ পয়সা এবং ১ ব্রিটিশ পাউন্ড ১৬৬ টাকা ৩৪ পয়সা।
এছাড়া সৌদি ১ রিয়াল ৩২ টাকা ৮৯ পয়সা, সংযুক্ত আরব আমিরাতের ১ দিরহাম ৩৩ টাকা ৬৪ পয়সা, কাতারের ১ রিয়াল ৩৩ টাকা ৯৩ পয়সা, ওমানের ১ রিয়াল ৩১৯ টাকা ৫ পয়সা, বাহরাইনের ১ দিনার ৩২৭ টাকা ৮৫ পয়সা এবং কুয়েতের ১ দিনার ৪০২ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
অন্যদিকে মালয়েশিয়ার ১ রিংগিত ৩০ টাকা ২২ পয়সা, সিঙ্গাপুরের ১ ডলার ৯৫ টাকা ৭৩ পয়সা, অস্ট্রেলিয়ার ১ ডলার ৮৬ টাকা ৭৪ পয়সা, কানাডার ১ ডলার ৮৭ টাকা ৯১ পয়সা এবং নিউজিল্যান্ডের ১ ডলার ৭২ টাকা ৩১ পয়সায় বিনিময় হচ্ছে।
এ ছাড়া ভারতের ১ রুপি ১ টাকা ২৪ পয়সা, জাপানের ১ ইয়েন ০.৭৬১ টাকা, দক্ষিণ কোরিয়ার ১ ওন ০.০৮২৪ টাকা, সুইজারল্যান্ডের ১ ফ্রাঁ ১৪৯ টাকা ২৫ পয়সা এবং দক্ষিণ আফ্রিকার ১ রান্ড ৭ টাকা ৪৬ পয়সা নির্ধারণ করা হয়েছে।
তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানিয়েছে, আন্তর্জাতিক বাজারের পরিস্থিতি অনুযায়ী যেকোনো সময় বৈদেশিক মুদ্রার বিনিময় হার পরিবর্তিত হতে পারে। সূত্র: যুগান্তর/ স/হ/ন ১৮/০৭/২০২৬

