শিরোপার পথে আর্জেন্টিনার সামনে দুই ‘অভিশাপ’

ছবি: সংগৃহীত

কাতার বিশ্বকাপের পুনরাবৃত্তি থেকে মাত্র এক ম্যাচ দূরে আর্জেন্টিনা। আজ রাতে স্পেনকে হারাতে পারলেই দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ ট্রফি উঁচিয়ে ধরবেন লিওনেল মেসি। তবে শিরোপার লড়াইয়ে শুধু স্পেনই নয়, আর্জেন্টিনার সামনে রয়েছে পরিসংখ্যানের দুটি ‘অভিশাপ’ও।

ফিফা র‍্যাঙ্কিংয়ের শীর্ষ দলের অভিশাপ

বিশ্বকাপ শুরুর সময় ফিফা র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে ছিল আর্জেন্টিনা। মাঝপথে শীর্ষস্থান হারালেও সেমিফাইনালে ইংল্যান্ডকে হারিয়ে আবারও শীর্ষে উঠে আসে তারা। কিন্তু ১৯৯৩ সালে ফিফা র‍্যাঙ্কিং চালুর পর থেকে কোনো দলই র‍্যাঙ্কিংয়ের এক নম্বরে থেকে বিশ্বকাপ জিততে পারেনি। ১৯৯৪ সালে শীর্ষে থাকা জার্মানিও বিদায় নিয়েছিল কোয়ার্টার ফাইনাল থেকে। এবার সেই ইতিহাস বদলানোর সুযোগ আর্জেন্টিনার সামনে।

৬৪ বছরের অপেক্ষার অভিশাপ

পরপর দুইবার বিশ্বকাপ জয়ের কীর্তি আছে শুধু ইতালি (১৯৩৪, ১৯৩৮) ও ব্রাজিলের (১৯৫৮, ১৯৬২)। তবে এই দুই দলই জিতেছিল জুলে রিমে ট্রফির যুগে। বর্তমান বিশ্বকাপ ট্রফি চালুর পর কোনো দলই টানা দুইবার শিরোপা জিততে পারেনি।

জার্মানি (১৯৮৬ ও ১৯৯০), আর্জেন্টিনা এবং ব্রাজিল (১৯৯৪, ১৯৯৮ ও ২০০২) একাধিকবার টানা ফাইনাল খেললেও কেউই পরপর দুইবার নতুন বিশ্বকাপ ট্রফি জিততে পারেনি।

স্পেনের বিপক্ষে ফাইনালে তাই স্কালোনির শিষ্যদের সামনে সুযোগ ইতিহাস বদলের। জিততে পারলে টানা দ্বিতীয় বিশ্বকাপের পাশাপাশি আর্জেন্টিনার জার্সিতে যুক্ত হবে চতুর্থ তারকা। 

Related Articles