আল-আরাফাহ ইসলামী ব্যাংক অফিসার পদে নিয়োগ
- by Suma Akhter
- February 19, 2025
- 95 views
ছবি: সংগৃহীত
আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ডেপুটি চিফ ফিন্যান্সিয়াল অফিসার (এসভিপি-ইভিপি) পদে একাধিক জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে।
১৮ ফেব্রুয়ারি থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ০১ মার্চ পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।
প্রতিষ্ঠানের নাম: আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি
পদের নাম: ডেপুটি চিফ ফিন্যান্সিয়াল অফিসার (এসভিপি-ইভিপি)
পদসংখ্যা: ০১টি
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক/স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: কর্পোরেট গভর্নেন্স এবং ইসলামিক শরিয়াহ ভিত্তিক ব্যাংকিং, আন্তর্জাতিক আর্থিক প্রতিবেদন মান, আন্তর্জাতিক অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, কোম্পানি আইন, ব্যাংকিং কোম্পানি আইন, আয়কর অধ্যাদেশ, ভ্যাট আইন, বাংলাদেশ ব্যাংকের আইন ও নির্দেশিকা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের নির্দেশিকা এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন এবং অন্যান্য সংশ্লিষ্ট আইন সম্পর্কিত জ্ঞান থাকতে হবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১২ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়)
বয়সসীমা: উল্লেখ নেই
কর্মস্থল: ঢাকা
বেতন: আলোচনা সাপেক্ষে
অন্যান্য সুবিধা: প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ০১ মার্চ ২০২৫ সূত্র: সমকাল/ স/হ/ন 19/02/2025

