বাংলাদেশ ব্যাংক ৭ ব্যাংক থেকে ৬ কোটি ৭০ লাখ ডলার কিনল

সংগৃহীত ছবি

ডেস্ক রিপোর্ট: দেশের বৈদেশিক মুদ্রাবাজার স্থিতিশীল রাখতে এবং রেমিট্যান্স ও রপ্তানি আয়ের প্রবাহকে সমর্থন করতে বাংলাদেশ ব্যাংক বুধবার (১৭ ডিসেম্বর) সাতটি ব্যাংক থেকে প্রায় ৬৭ মিলিয়ন মার্কিন ডলার বা ৬ কোটি ৭০ লাখ ডলার কিনেছে।

বাংলাদেশ ব্যাংক জানিয়েছে, প্রতি ডলারের বিনিময় হার সর্বোচ্চ ১২২.৩০ টাকা পর্যন্ত ছিল। এই ডলার ক্রয় মাল্টিপল প্রাইস নিলাম পদ্ধতির মাধ্যমে সম্পন্ন হয়েছে।

চলতি ডিসেম্বর মাসে কেন্দ্রীয় ব্যাংক মোট ৬৯.১৫ মিলিয়ন ডলার কিনেছে। এ ছাড়াও, ২০২৫-২৬ অর্থবছরে বিভিন্ন দফায় নিলামের মাধ্যমে এখন পর্যন্ত মোট ২৮৭.১৫ মিলিয়ন ডলার সংগ্রহ করা হয়েছে।

বাংলাদেশ ব্যাংক ১৩ জুলাই থেকে নিলামের মাধ্যমে ডলার ক্রয়ের কার্যক্রম শুরু করে। এই প্রক্রিয়ার মাধ্যমে দেশের বৈদেশিক মুদ্রা মজুত উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেয়েছে।

 

Related Articles