জুলাইয়ে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত
- by Maria Sultana
- June 30, 2026
- 1 views
ছবি: সংগৃহীত
আসন্ন জুলাই মাসেও দেশে জ্বালানি তেলের দাম অপরিবর্তিত রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। ডিজেল, কেরোসিন, অকটেন ও পেট্রোলের বর্তমান মূল্যই বহাল থাকবে বলে জানানো হয়েছে। সোমবার (৩০ জুন) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে বিষয়টি নিশ্চিত করেছে।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, ভোক্তা পর্যায়ে ডিজেলের দাম প্রতি লিটার ১১৫ টাকা, অকটেন ১৪৫ টাকা, পেট্রোল ১৪০ টাকা এবং কেরোসিন ১৩৫ টাকা নির্ধারিত থাকবে।
এর আগে গত ৩১ মে ২০২৬ তারিখের প্রজ্ঞাপনের মাধ্যমে এসব জ্বালানি তেলের দাম নির্ধারণ করা হয়েছিল। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনক্রমে সেই মূল্যই জুলাই মাসের জন্যও বহাল রাখা হয়েছে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী, বর্তমান মূল্যহার আগামী ১ জুলাই থেকে ৩১ জুলাই ২০২৬ পর্যন্ত কার্যকর থাকবে।

