বঙ্গোপসাগরে নতুন লঘুচাপ, ঘনীভূত হওয়ার আশঙ্কা
- by Maria Sultana
- November 25, 2025
- 35 views
ছবি : সংগৃহীত
বঙ্গোপসাগরে একটি নতুন লঘুচাপ সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার সকালের আবহাওয়ার পূর্বাভাসে জানানো হয়, দক্ষিণ আন্দামান সাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত সুস্পষ্ট লঘুচাপটি বর্তমানে একই স্থানে রয়েছে।
এটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হয়ে আরও ঘনীভূত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
এছাড়া দক্ষিণপশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলীয় এলাকায় আরেকটি লঘুচাপ তৈরি হয়েছে, যা ঘনীভূত হওয়ার সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে, উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বর্তমানে পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় বিরাজ করছে। সূত্র: যুগান্তর/ স/হ/ন২৫ /১১/২০২৫

