বগুড়া-৬ ও ঢাকা-১৭ আসনে নির্বাচনে লড়বেন তারেক রহমান
- by Ibrahim Akon
- December 28, 2025
- 25 views
তারেক রহমান | ফাইল ছবি
ডেস্ক রিপোর্ট: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-৬ ও ঢাকা-১৭—এই দুই আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। একই সঙ্গে জোটগত সমঝোতার অংশ হিসেবে বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ ঢাকা-১৭ আসনের পরিবর্তে ভোলা-১ আসন থেকে নির্বাচন করবেন।
শনিবার রাতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ দলীয় প্রার্থিতা চূড়ান্ত সংক্রান্ত এই সিদ্ধান্তের কথা জানান।
দলীয় সূত্র অনুযায়ী, বিএনপির কৌশলগত সিদ্ধান্তের অংশ হিসেবেই তারেক রহমান দুটি গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। অপরদিকে, জোটের আসন বণ্টনের সিদ্ধান্ত অনুযায়ী আন্দালিব রহমান পার্থকে ভোলা-১ আসনে প্রার্থী করা হয়েছে।

