হাসিনা–জয়–পুতুলের রায় ঘিরে কড়া নিরাপত্তা
- by Maria Sultana
- November 27, 2025
- 29 views
ছবি: সংগৃহীত
পূর্বাচলে সরকারি প্লট বরাদ্দে অনিয়মের অভিযোগে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার ছেলে সজীব ওয়াজেদ জয় ও মেয়ে সায়মা ওয়াজেদ পুতুলসহ ২৩ জনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক তিন মামলার রায় ঘোষণা হবে আজ।
বৃহস্পতিবার (২৭ নভেম্বর) সকালে ঢাকার বিশেষ জজ আদালত-৫ এর বিচারক মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন এ রায় ঘোষণা করবেন। সকাল ১১টার দিকে রায় ঘোষণার কথা রয়েছে।
রায়ে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার সন্তান সজীব ওয়াজেদ জয় ও সায়মা ওয়াজেদ পুতুলসহ মোট ৪৭ জনের যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে বলে প্রত্যাশা করছে রাষ্ট্রপক্ষ ও দুদক।
ইতোমধ্যে গ্রেফতার হওয়া একমাত্র আসামি—রাজউকের সাবেক সদস্য মোহাম্মদ খুরশীদ আলমকে আদালতে হাজির করা হয়েছে। আদালতে উপস্থিত রয়েছেন দুদকের আইনজীবীরাও। রায়কে কেন্দ্র করে আদালত এলাকায় বিজিবি ও পুলিশ মোতায়েন করা হয়েছে।
গত ১৪ জানুয়ারি ক্ষমতার অপব্যবহার করে পূর্বাচল নতুন শহর প্রকল্পে ১০ কাঠার সরকারি প্লট আদায় করার অভিযোগে দুদকের উপপরিচালক সালাহউদ্দিন একটি মামলা করেন শেখ হাসিনাসহ আটজনের বিরুদ্ধে। তদন্ত শেষে ১০ মার্চ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া ১২ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন।
মামলাটিতে মোট ২৯ জন সাক্ষী আদালতে সাক্ষ্য দিয়েছেন। সূত্র: যুগান্তর/ স/হ/ন ২৭/১১/২০২৫

