দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপে ১ নম্বর সতর্কসংকেত
- by Maria Sultana
- November 27, 2025
- 12 views
ছবি: সংগৃহীত
দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও শ্রীলঙ্কা উপকূলে ঘনীভূত নিম্নচাপকে কেন্দ্র করে দেশের সব সমুদ্রবন্দরে ১ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক জানিয়েছেন, নিম্নচাপটি বৃহস্পতিবার সকাল ৯টায় চট্টগ্রাম থেকে ২০৩৫ কিমি, কক্সবাজার থেকে ১৯৭৫ কিমি, মোংলা থেকে ১৯৪৫ কিমি এবং পায়রা থেকে ১৯৩০ কিমি দক্ষিণ-পশ্চিমে অবস্থান করছিল। এটি উত্তর-উত্তরপশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
ঘটনাস্থল থেকে ৪৮ কিমি এলাকায় বাতাসের সর্বোচ্চ গতিবেগ ঘণ্টায় ৫০ কিমি, যা দমকা বা ঝোড়ো হাওয়ায় ৬০ কিমি পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। সমুদ্র উত্তাল অবস্থায় রয়েছে। চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরগুলোতে সতর্কতা জারি করা হয়েছে। এছাড়া উত্তর বঙ্গোপাসারে মাছ ধরার নৌকা ও ট্রলারসমূহকে গভীর সাগরে বিচরণ না করার নির্দেশ দেওয়া হয়েছে।

