যুদ্ধের মধ্যেই ইউক্রেনে নতুন প্রধানমন্ত্রী

ছবি: সংগৃহীত

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির ঘোষিত মন্ত্রিসভা পুনর্গঠনের অংশ হিসেবে দেশের নতুন প্রধানমন্ত্রী হিসেবে সের্হি কোরেতস্কিকে অনুমোদন দিয়েছে পার্লামেন্ট। যুদ্ধকালীন সময়ে তিনি ইউক্রেনের তৃতীয় সরকারপ্রধান হিসেবে দায়িত্ব নিলেন।

৪৮ বছর বয়সী কোরেতস্কি পেশায় প্রকৌশলী ও অর্থনীতিবিদ। এর আগে তিনি কখনো সরকারি পদে দায়িত্ব পালন করেননি। রাজনৈতিক দলের সঙ্গে সম্পৃক্ত না থাকায় এবং দক্ষ ব্যবস্থাপক হিসেবে পরিচিত হওয়ায় তার রাজনৈতিক নিরপেক্ষতাকে ইতিবাচক হিসেবে দেখছেন বিশ্লেষকরা।

জ্বালানি খাতে দুই দশকের বেশি অভিজ্ঞতা রয়েছে কোরেতস্কির। তিনি সর্বশেষ ইউক্রেনের রাষ্ট্রীয় তেল ও গ্যাস কোম্পানি নাফতোগাজ-এর প্র  নির্বাহী কর্মকর্তা (সিইও) ছিলেন। এর আগে তিনি ইউক্রনাফতা, কন্টিনুয়াম গ্রুপ এবং ডব্লিউওজি-এর মতো প্রতিষ্ঠানের নেতৃত্বও দিয়েছেন। লুৎস্কে জন্ম নেওয়া কোরেতস্কি ব্যক্তিগতভাবে একটি কফি চেইন ব্যবসাও গড়ে তুলেছিলেন।

রাশিয়ার অব্যাহত ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলায় ক্ষতিগ্রস্ত ইউক্রেনের জ্বালানি অবকাঠামো পুনরুদ্ধার এবং আসন্ন শীতের জন্য বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করাই হবে তার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। প্রেসিডেন্ট জেলেনস্কি জানিয়েছেন, শীতকালীন প্রস্তুতিই বর্তমানে সরকারের সর্বোচ্চ অগ্রাধিকার এবং সেই দায়িত্বই এখন নতুন প্রধানমন্ত্রীর ওপর ন্যস্ত হয়েছে। সূত্র: যুগান্তর/ স/হ/ন ১৬/০৭/২০২৬

Related Articles