যুদ্ধক্ষেত্রের সর্বশেষ পরিস্থিতি জানতে কমান্ড সেন্টারে পুতিন
- by Maria Sultana
- December 2, 2025
- 36 views
ছবি: সংগৃহীত
রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেন যুদ্ধের অগ্রগতি জানতে ৩০ নভেম্বর রাতে সম্মিলিত বাহিনীর একটি ফ্রন্টলাইন কমান্ড সেন্টার পরিদর্শন করেছেন।
এসময় তিনি দোনেৎস্ক পিপলস রিপাবলিকের (ডিপিআর) ক্রাসনপারমেইস্ক শহর এবং খারকিভ অঞ্চলের ভোলচানস্ক শহর মুক্তির বর্তমান অবস্থা সম্পর্কে বিস্তারিত রিপোর্ট শোনেন।
রাশিয়ার প্রেস সচিব দিমিত্রি পেসকভ জানান, পুতিন সামরিক শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে গুরুত্বপূর্ণ বৈঠক করেন। সেখানে উপস্থিত ছিলেন—
-
রুশ বাহিনীর জেনারেল স্টাফ প্রধান ভ্যালেরি গেরাসিমভ
-
ব্যাটলগ্রুপ সেন্টারের কমান্ডার সোলোদচুক
-
ব্যাটলগ্রুপ ইস্টের কমান্ডার আন্দ্রে ইভানায়েভ
জেনারেল গেরাসিমভ পুতিনকে জানিয়েছেন—
ক্রাসনপারমেইস্ক এবং ভোলচানস্ক শহর দখলের অগ্রগতি ভালোভাবে এগোচ্ছে, এবং অন্যান্য এলাকাতেও রুশ বাহিনীর আক্রমণাত্মক অভিযানে সাফল্য অর্জিত হয়েছে।
এদিকে ভ্যালেরি সোলোদচুক জানান, দিমিত্রভ শহরের দক্ষিণাংশ ইতোমধ্যে রুশ বাহিনীর নিয়ন্ত্রণে।
এই উচ্চ পর্যায়ের ব্রিফিংকে চলমান যুদ্ধে রাশিয়ার কৌশলগত অবস্থান মূল্যায়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হিসেবে দেখা হচ্ছে। সূত্র: যুগান্তর/ স/হ/ন ০২/১২/২০২৫

