জুলাইয়ের ২১ দিনে রেমিট্যান্স এলো ২০৯ কোটি ডলার

ছবি: সংগৃহীত

চলতি জুলাই মাসের প্রথম ২১ দিনে দেশে প্রবাসী আয় (রেমিট্যান্স) এসেছে ২০৯ কোটি ৫০ লাখ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৫ হাজার ৭৬৮ কোটি ৫০ লাখ টাকা (প্রতি ডলার ১২৩ টাকা হিসাবে)।

বুধবার (২২ জুলাই) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র আরিফ হোসেন খান এ তথ্য নিশ্চিত করেন।

বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২১ জুলাই) এক দিনেই দেশে এসেছে ৭ কোটি ৮০ লাখ ডলার রেমিট্যান্স, যার পরিমাণ প্রায় ৯৫৯ কোটি ৪০ লাখ টাকা।

গত বছরের জুলাইয়ের প্রথম ২১ দিনে দেশে রেমিট্যান্স এসেছিল ১৬৯ কোটি ৬০ লাখ ডলার। সে তুলনায় চলতি বছরের একই সময়ে প্রবাসী আয় বেড়েছে ২৩ দশমিক ৫০ শতাংশ।

খাতসংশ্লিষ্টদের মতে, রেমিট্যান্সের এই ঊর্ধ্বমুখী ধারা দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ শক্তিশালী করার পাশাপাশি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে। 

সূত্র: যুগান্তর/ স/হ/ন ২২/০৭/২০২৬

Related Articles