শিক্ষার্থীদের ওপর লাঠিচার্জে ক্ষুব্ধ অরিজিৎ সিং
- by Maria Sultana
- July 22, 2026
- 6 views
ছবি: সংগৃহীত
দিল্লিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর পুলিশের লাঠিচার্জের ঘটনায় তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন জনপ্রিয় গায়ক অরিজিৎ সিং। সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি মন্ত্রী ও দিল্লি পুলিশের কড়া সমালোচনা করে বলেন, শিক্ষার্থীদের ওপর হামলার জবাব একদিন দিতে হবে।
শিক্ষাক্ষেত্রে অনিয়ম ও ‘নিট’ পরীক্ষার প্রশ্নফাঁসের প্রতিবাদে দুই সপ্তাহের বেশি সময় ধরে দিল্লিতে শিক্ষার্থীদের বিক্ষোভ চলছে। আন্দোলনকারীদের অভিযোগ, শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ লাঠিচার্জ ও টিয়ার গ্যাস নিক্ষেপ করেছে।
ঘটনার ভিডিও ছড়িয়ে পড়ার পর দেশজুড়ে সমালোচনার ঝড় ওঠে। অরিজিৎ সিংয়ের পাশাপাশি শাবানা আজমি, নাসিরুদ্দিন শাহ, সোনাক্ষী সিনহাসহ অনেক বলিউড তারকা শিক্ষার্থীদের প্রতি সংহতি জানিয়েছেন।
এদিকে সমাজকর্মী সোনম ওয়াংচুকও আন্দোলনে যোগ দিয়ে অনশন করেন। পরে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। পরিস্থিতি স্বাভাবিক করতে সরকার ও শিক্ষার্থীদের মধ্যে দ্রুত আলোচনার আহ্বান জানিয়েছেন দেশের বিশিষ্টজনেরা।
সূত্র: সিয়াসাত ডেইলি

