হরমুজ প্রণালিতে কমেছে জাহাজ চলাচল

ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে নতুন করে হামলার পর নিরাপত্তা ঝুঁকি বেড়ে যাওয়ায় হরমুজ প্রণালি দিয়ে জাহাজ চলাচল আরও কমেছে। ডেটা অ্যানালিটিকস প্রতিষ্ঠান কেপলারের তথ্যমতে, সোমবার (২০ জুলাই) মাত্র চারটি পণ্যবাহী জাহাজ প্রণালিটি অতিক্রম করেছে, যেখানে আগের দিন এই সংখ্যা ছিল সাতটি।

চারটি জাহাজের মধ্যে দুটি প্রণালি থেকে বেরিয়েছে এবং দুটি প্রবেশ করেছে। সোমবার কোনো বিশাল আকৃতির অপরিশোধিত তেলবাহী (ভিএলসিসি) বা এলএনজি ট্যাংকার হরমুজ প্রণালি অতিক্রম করেনি।

এদিকে যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশনস (ইউকেএমটিও) জানিয়েছে, হরমুজ প্রণালিতে অজ্ঞাত প্রজেক্টাইলের আঘাতে একটি ট্যাংকার ক্ষতিগ্রস্ত হওয়ার একাধিক রিপোর্ট পাওয়া গেছে।

অন্যদিকে গ্রিক শিপিং কোম্পানি ডায়ানাকম ট্যাংকার্স জানিয়েছে, ওমান উপকূলের কাছে তাদের দুটি জাহাজে অজ্ঞাত উৎস থেকে ছোড়া প্রজেক্টাইল আঘাত হেনেছে। এছাড়া কৃষ্ণসাগরে রাশিয়ার নভোরোসিয়েস্ক সিপিসি টার্মিনালে তাদের আরেকটি ট্যাংকার ড্রোন হামলার শিকার হয়েছে।

সূত্র: আল আরাবিয়া ইংলিশ

Related Articles