হরমুজে হামলা হলে ইরানের অবকাঠামো গুঁড়িয়ে দেওয়ার হুমকি ট্রাম্পের
- by Maria Sultana
- July 22, 2026
- 5 views
ছবি: সংগৃহীত
ইরান হরমুজ প্রণালিতে কোনো জাহাজে হামলা চালালে দেশটির গুরুত্বপূর্ণ রাষ্ট্রীয় অবকাঠামো লক্ষ্য করে পাল্টা হামলা চালানোর হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যাল-এ দেওয়া এক বার্তায় ট্রাম্প বলেন, ইরান যদি ক্ষেপণাস্ত্র, রকেট, ড্রোন বা অন্য কোনো মাধ্যমে হরমুজ প্রণালিতে চলাচলকারী জাহাজে হামলা চালায়, তাহলে যুক্তরাষ্ট্র জবাবে ইরানের একটি করে সেতু বা বিদ্যুৎকেন্দ্র সম্পূর্ণ ধ্বংস করে দেবে।
তিনি আরও বলেন, এই প্রতিশোধমূলক হামলার আওতার বাইরে থাকবে না রাজধানী তেহরানও। তেহরান ও এর আশপাশের গুরুত্বপূর্ণ সেতু ও বিদ্যুৎকেন্দ্রও যুক্তরাষ্ট্রের সম্ভাব্য লক্ষ্যবস্তু হতে পারে বলে সতর্ক করেন তিনি।
সূত্র: আল-জাজিরা

