সিডনির আকাশে দুই বিমানের সংঘর্ষ,পাইলটের মৃত্যু
- by Maria Sultana
- November 30, 2025
- 48 views
ছবি: সংগৃহীত
অস্ট্রেলিয়ার সিডনির কাছে আকাশে দুটি হালকা বিমানের সংঘর্ষে এক পাইলট নিহত হয়েছেন। স্থানীয় পুলিশ জানায়, সংঘর্ষের পর একটি বিমান দক্ষিণ-পশ্চিম সিডনির ওয়েডারবার্ন এলাকায় ঝোপঝাড়ে বিধ্বস্ত হয় এবং সেখানে পাইলটের মরদেহ উদ্ধার করা হয়।
পুলিশের বরাতে জানা যায়, দুইটি ছোট বিমান মাঝ আকাশে ধাক্কা লাগে। এর মধ্যে একটি বিমান নিরাপদে অবতরণ করতে সক্ষম হলেও অন্যটি ভূপাতিত হয়।
দ্য ক্যানবেরা টাইমস জানায়, এই দুর্ঘটনার কারণ অনুসন্ধানে তাৎক্ষণিক তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরো (এটিএসবি) ঘটনার স্থল থেকে প্রমাণ সংগ্রহ, ধ্বংসাবশেষ পরীক্ষা এবং সংঘর্ষের কারণ বিশ্লেষণ করবে।
অস্ট্রেলিয়ান অ্যাসোসিয়েটেড প্রেস জানায়, নিরাপদে অবতরণ করা বিমানের পাইলট অক্ষত আছেন। নিহত পাইলটের বিমানটি কীভাবে নিয়ন্ত্রণ হারিয়ে বিধ্বস্ত হলো, তা জানতে তদন্তকারীরা দুর্ঘটনাস্থলের মানচিত্র তৈরি ও বিমানাংশ পরীক্ষা করবেন।
এটিএসবি জানিয়েছে—তদন্ত চলাকালে ওই এলাকা জনসাধারণকে এড়িয়ে চলতে অনুরোধ করা হয়েছে। সূত্র: যুগান্তর/ স/হ/ন ৩০/১১/২০২৫

