ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে বৈঠক
- by Maria Sultana
- December 2, 2025
- 23 views
ছবি: সংগৃহীত
ইউক্রেন যুদ্ধের অবসান নিয়ে আলোচনা করতে আজ (মঙ্গলবার, ২ ডিসেম্বর) রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাক্ষাৎ করবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিশেষ দূত স্টিভ উইটকফ ও জামাতা জ্যারেড কুশনার। ক্রেমলিন সূত্রে জানা গেছে, বৈঠকটি দিনের দ্বিতীয়ার্ধে অনুষ্ঠিত হবে।
যুক্তরাষ্ট্রের পক্ষ জানায়, চলমান আলোচনায় এখনও কোনো চূড়ান্ত চুক্তি হয়নি; তবে এটি ভবিষ্যতের শান্তি চুক্তির ভিত্তি হিসেবে ব্যবহার করা হতে পারে। রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন জানিয়েছেন, তিনি আলোচনায় প্রস্তুত, কিন্তু ইউক্রেন যদি সমঝোতা প্রত্যাখ্যান করে, তবে রুশ সেনারা আরও অগ্রসর হতে পারে।
বিশ্লেষকদের মতে, দুই বছরের যুদ্ধের পর রাশিয়া ইউক্রেনের ১৯ শতাংশ এলাকা নিয়ন্ত্রণ করছে। মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, এ যুদ্ধে ১২ লাখেরও বেশি মানুষ নিহত বা আহত হয়েছেন, যদিও উভয় পক্ষই ক্ষয়ক্ষতির সঠিক তথ্য প্রকাশ করে না। সূত্র: যুগান্তর/ স/হ/ন ০২/১২/২০২৫

