শিক্ষার্থী আন্দোলনের পাশে সালমান খান
- by Maria Sultana
- July 22, 2026
- 2 views
ছবি: সংগৃহীত
ভারতে চলমান সিজেপি আন্দোলনের প্রতি সমর্থন জানিয়েছেন বলিউড অভিনেতা সালমান খান। উন্নত শিক্ষাব্যবস্থা ও সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের শান্তিপূর্ণ আন্দোলনের প্রশংসা করলেও আন্দোলনকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন তিনি।
সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পুরোনো ছবি শেয়ার করে সালমান বলেন, আন্দোলন সহিংস রূপ নেওয়ায় তিনি দুঃখ পেয়েছেন। আহত শিক্ষার্থী ও তাদের পরিবারের প্রতি সংহতি প্রকাশ করেন তিনি।
প্রশ্নপত্র ফাঁসের ঘটনাকে গুরুতর বিষয় উল্লেখ করে সালমান শিক্ষার্থীদের ঐক্যবদ্ধ প্রতিবাদের প্রশংসা করেন। তিনি বলেন, শিক্ষার মান উন্নয়নের দাবিতে শিক্ষার্থীদের এই উদ্যোগ সঠিক পথ এবং তাদের সাহস ভারতকে গর্বিত করবে।
একই সঙ্গে তিনি অভিভাবকদেরও ধন্যবাদ জানান, যারা আন্দোলনের সময়ে সন্তানদের পাশে দাঁড়িয়েছেন। সালমান বলেন, এই বিষয়টি মূলত শিক্ষার্থী ও শিক্ষাব্যবস্থার মধ্যকার বিষয় হওয়া উচিত। তাই কোনো রাজনৈতিক দল যেন আন্দোলনের নিয়ন্ত্রণ না নেয়।
তিনি আশা প্রকাশ করেন, সরকার শিক্ষার্থীদের দাবির বিষয়ে ইতিবাচক ভূমিকা রাখবে এবং ভবিষ্যতে ভারত বিশ্বমানের শিক্ষা কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত হবে।

